রিয়্যালিটি শো থেকে যাত্রা শুরু, মাঝে কয়েক বছর অবশ্য অন্তরালে ছিলেন। সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখছিলেন। এর পরে হিন্দি, বাংলা-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন। যে গানই গেয়েছেন, সেটাই হিট্। এ বার সেই সিনেমার সফরে ইতি টানলেন অরিজিৎ। গায়কের এ হেন পোস্টে মন ভেঙেছে অনুরাগীদের। কোন তাগিদ থেকে এই সিদ্ধান্ত নিলেন তিনি? অরিজিৎ নিজেই জানিয়েছেন সে কথা। ‘ধুরন্ধর’ ছবিতে অরিজিতের গাওয়া ‘গহেরা হুয়া’ এখনও লোকের মুখে মুখে ঘুরছে। এমনকি বাংলা ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে তার গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ একই ভাবে জনপ্রিয় হয়েছে।
তিনি নিজের শর্তে গেয়ে থাকেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা তার সঙ্গে গাইতে জিয়াগঞ্জে তার বাড়িতে আসেন। এত জনপ্রিয়তা, সিনেমার প্লেব্যাকের অর্থ-সব ছেড়ে দিলেন এক মুহূর্তে। কেন? অরিজিৎ নিজের এক্স হ্যান্ডলে তার কারণ জানিয়েছেন। তিনি লিখেছেন, এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে।
বিনোদন ডেস্ক : 






















