ঢাজা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

নোয়াখালীতে হঠাৎ বৈরী আবহাওয়ার প্রভাবে রেলপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এর ফলে একাধিক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি পথে বাধার মুখে পড়ে ধীরগতিতে চলাচল করে। বিভিন্ন স্থানে গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে বাধ্য হয়। পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশে রওনা দেয়। তবে সামনের পথ পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যায়। ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। অপ্রত্যাশিত এ বিলম্বে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই দীর্ঘ অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে রওনা দেন। এ বিষয়ে নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই রেললাইনের ওপর পড়ে থাকা গাছ অপসারণে কাজ করছেন। কাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

সপ্রকাশিত হয়েছে: ০১:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬