
বলিউডে মুক্তি পাচ্ছে রোমান্টিক ঘরানার সিনেমা অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’। করণ জোহরের ধর্ম প্রডাকশন্সের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ২২ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিবেক সোনি পরিচালিত এই সিনেমাটি মূলত বর্তমান সময়ের এক আধুনিক যুগলের জটিল ও আবেগময় প্রেমের গল্প।
সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মুক্তি পেয়েছে এর দ্বিতীয় গান ‘এতবার’। ফাহিম আবদুল্লাহর কণ্ঠে ধারণ করা এই বিরহী গানটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ছবিতে অনন্যাকে দেখা যাবে ‘চাঁদনী’ এবং লক্ষ্যকে দেখা যাবে ‘আরভ’ চরিত্রে।
পরিচালক বিবেক সোনি জানান, এটি কেবল একটি সাধারণ প্রেমের গল্প নয়, বরং বাস্তব জীবনের চড়াই-উতরাই ও সম্পর্কের গভীর মনস্তত্ত্ব এখানে উঠে আসবে। ‘কিল’খ্যাত অভিনেতা লক্ষ্যকে এবার অ্যাকশন ছেড়ে সম্পূর্ণ রোমান্টিক অবতারে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। অন্যদিকে ‘কল মি বে’র সাফল্যের পর এই সিনেমার মাধ্যমে অনন্যা নিজের ক্যারিয়ারে আরেকটি বড় মাইলফলক যোগ করতে চাইছেন।
বিনোদন ডেস্ক : 























