ঢাজা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্য—প্রধানমন্ত্রী তারেক রহমা

নিজস্ব প্রতিবেদক, যশোর

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিলে হাসপাতালটির ফলক উন্মোচন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্যরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে হাসপাতাল ভবনটি নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য দ্রুত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি মানুষকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতন করে তোলাও আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে একটি সুস্থ জাতি প্রয়োজন। জাতি সুস্থ না থাকলে উন্নয়নও ব্যাহত হবে।”

জনগণের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যখাতের পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

উল্লেখ্য, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে যশোর সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করা হয় এবং ২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০১০ সালে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে ২০২৩ সালের ২৯ আগস্ট একনেক সভায় ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগের পর বর্তমানে নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের বাস্তবায়নে গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

সপ্রকাশিত হয়েছে: ০২:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬