ঢাজা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, ঢাকা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন কর্পোরেশনের একটি প্রতিনিধি দল।

আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে শেভরনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা এবং শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।

এ সময় সরকারের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সপ্রকাশিত হয়েছে: ০৩:১৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬