• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ জয়পুরহাটের কালাইয়ে সার গোডাউনে অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা নতুন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনো ফল হবে না : ইরান অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : প্রথম দরবারে রাষ্ট্রপতি ১৭ ব্যাংকের সঙ্গে ৪১ হাজার কোটি টাকার চুক্তি : শিল্পকারখানা চালু বিরোধী দলের নেতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি আরও ৫ জনের মৃত্যু : হাম উপসর্গে  মুখ খুললেন প্রভা ‘চুক্তিভিত্তিক বিয়ের’ গুঞ্জন,  নেপালে ভয়াবহ বন্যা মৃত  ১৬২, যেমন আছেন অপু বিশ্বাস ও তার টিম

রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন

অনলাইন ডেস্ক. / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

উত্তরার এয়ারপোর্ট গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, গত এক সপ্তাহে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিনশোর বেশি মামলা দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা হবে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তিমূলক নয়, বরং ঢাকা শহরে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা শহরকে অত্যাধুনিক করার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নতুন ব্যবস্থাটি জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত কমিশনার।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category