• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর খুলছে পাগলা মসজিদের ১৩ দানবাক্স, নতুন রেকর্ডের প্রত্যাশা ডেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স, দ্রুতই এক গোল শোধ নরওয়ের পেপের জোড়া গোলে ইতিহাস গড়ল আইভরি কোস্ট, বিদায় কুরাসাও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ, ইরানকে দায়ী করলেন ট্রাম্প ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রীর মানবতার সেবায় প্রয়োজন ত্যাগের মানসিকতা: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত, আসছে আইন সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নযাত্রায় ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে চীন: শি জিনপিং

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ডিসি হিসেবে প্রথম ফরিদা খানম

একুশে সংবাদ ডেস্ক / ১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬
ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক এবং বর্তমানে ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে ফরিদা খানমের নেতৃত্বে দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যাকাত সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনসম্পৃক্ত করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সমন্বয় সভা এবং যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। এসব উদ্যোগের ফলে সরকারি যাকাত তহবিলে মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং যাকাত সংগ্রহের পরিমাণও আশানুরূপ বৃদ্ধি পায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত তহবিল বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলার যাকাত সংগ্রহের তথ্য পর্যালোচনার ভিত্তিতে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যাকাতভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে চট্টগ্রাম জেলা প্রশাসনের সফল উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্য অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

বর্তমানে ঢাকা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদা খানম। প্রশাসনিক দক্ষতা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য তিনি ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা অর্জন করেছেন। জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী জেলা প্রশাসক হিসেবে তার এই অর্জন সরকারি যাকাত ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে যাকাত তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যাবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category