• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন AI ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক শিক্ষার মানোন্নয়নে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে – ডিসির মতবিনিময় কিডনি ডায়ালাইসিসসহ উন্নত চিকিৎসা পৌঁছে যাবে উপজেলায়ঃ স্বাস্থ্যমন্ত্রী লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার ব্যক্তি, পরিবার, পেশা ও সংগঠনের দায়িত্বে ভারসাম্য জরুরি:সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সঠিক পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

লোকাল ট্রেন চালুর দাবিতে জোরালো আহ্বান, প্রাণ ফিরে পেতে পারে বন্ধপ্রায় একাধিক রেলস্টেশন

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ১৪২ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহ থেকে ঢাকা, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও জামালপুর রুটে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি বন্ধপ্রায় হয়ে পড়েছে বেশ কয়েকটি ছোট রেলস্টেশন। স্থানীয়দের দাবি, লোকাল ট্রেন পুনরায় চালু করা হলে উমেদনগর, বাইগনবাড়ি, বিসকা, সোহাগী, মুসল্লি, যশোদলপুর, হালিমপুর, ছয়সূতী ও কালিকাপ্রসাদ রেলস্টেশনসহ আশপাশের এলাকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এসব স্টেশন থেকে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা স্বল্প খরচে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর তাদের অনেকেই বিকল্প ও তুলনামূলক ব্যয়বহুল পরিবহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তি বেড়েছে।

তাদের মতে, লোকাল ট্রেন পুনরায় চালু হলে শুধু যাত্রীসেবাই বাড়বে না, বরং ছোট ছোট স্টেশনগুলো আবারও সচল হবে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে।

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের দাবি, জনস্বার্থ বিবেচনায় ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-নেত্রকোনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-জামালপুর রুটে বন্ধ থাকা লোকাল ট্রেনগুলো পুনরায় চালু করলে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং বন্ধপ্রায় স্টেশনগুলো আবারও প্রাণ ফিরে পাবে।

তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category