• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত

এস এম বাবলু। / ৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় ফরিদপুর শহরের টেপাখোলা সরকারি ইয়াছিন কলেজ মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জেলা আইনজীবী সমিতির সদস্য, মৃতের স্বজন ও সাধারণ জনগণসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং স্থানীয় আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category