• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Headline
পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি, মাস না পেরোতেই চুরির মামলায় গ্রেপ্তার পাঁচবিবিতে অটো ছিনতাইয়ের অভিযোগে চালককে হত্যা, নির্জন স্থানে মিলল মরদেহ শিক্ষার্থীর সার্বিক কল্যাণে আধুনিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই —মিরপুর মডেল একাডেমির অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় আলহাজ্ব রুহুল আমিন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির নতুন নির্দেশনা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব ডিএমপির শ্রেষ্ঠ অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল জুলাই সনদ বাস্তবায়নে এগোচ্ছে সরকার, আলোচনায় বিরোধী দলকে আমন্ত্রণ নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা সাবেক ১২ উপদেষ্টার রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের শেষ প্রস্তুতি

শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির নতুন নির্দেশনা

একুশে সংবাদ ডেস্ক / ৩৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

২৬ অক্টোবরের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে মাউশিকে

নিজস্ব প্রতিবেদক

দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং, ইভটিজিং এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও বিষয়ভিত্তিক সংগীত প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার এবং প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় মনোযোগী হতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের তাঁদের আওতাধীন জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের অবস্থা, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের অগ্রগতি নির্ধারিত ছকে সংকলন করতে হবে।

এসব তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে। নির্দেশনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার কার্যক্রম তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category