• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের হারজগ আলোচনা শুরু ইরানে হামলার কথা স্বীকার ট্রাম্পের ও তেহরানের হুঁশিয়ারি প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চীনা কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন আজ সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী  দেশের এলডিসি উত্তরণের পরও কমনওয়েলথ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের জ্বালানি   জাতীয় পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি সিপাহী-জনতার বিপ্লব-সংহতির মূলধারা : ৭ নভেম্বর

অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের জ্বালানি 

অনলাইন ডেস্ক. / ৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসাথে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও বিনিয়োগের জন্য ব্রুনাইকে উৎসাহিত করেন।

জনশক্তি সহযোগিতা প্রসঙ্গে তিনি জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা পূরণে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এ সময় ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন। একইসাথে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category