• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
৬৭ কর্মকর্তা পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর স্বামী নির্মাতা সিনেমার নায়িকা মেহজাবীন, সঙ্গে নিশো ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’ : পরীমণি ‘আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে’: ইরান কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদোর জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ ১৫তম শুরু দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ : ২০২৬ সালের

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ : ২০২৬ সালের

অনলাইন ডেস্ক. / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘মেধাবৃত্তি’ ও ‘সাধারণ বৃত্তি’র ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আজ বৃহস্পতিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি এবং বৃত্তি প্রাপ্তির যোগ্যতা নূন্যতম জিপিএ-৩ (৪র্থ বিষয় ব্যতীত)। ছাত্র ও ছাত্রী অনুপাতে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বোর্ড জানায়, সাধারণ ও বিজ্ঞান বিভাগে প্রার্থীর অনুপাত অনুযায়ী ৩:২-এ বৃত্তি বণ্টন করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ-নিজ কোর্সের মেয়াদের জন্য বার্ষিক এককালীন অর্থ এবং নির্ধারিত হারে মাসিক বৃত্তির টাকা পাবে।

বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের ‘জিটুপি’ পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানো হবে। এজন্য ভর্তি হওয়ার ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর প্রতিষ্ঠানে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর কাছ থেকে মাসিক বেতন দাবি করতে পারবে না; দাবি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেবল নিয়মিত পরীক্ষায় প্রথমবার উত্তীর্ণ শিক্ষার্থীরাই এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে; কোনো অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category