• শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
মীরসরাইয়ে কাভার্ড ভ্যান ছিনতাই: ৬ লাখ ৮৭ হাজার টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ৪ জিপিএ-৫ নির্ভরতা থেকে বেরিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার আহ্বান শিক্ষামন্ত্রীর হজযাত্রীদের সৌদি যাত্রা অব্যাহত, এখন পর্যন্ত পৌঁছেছেন ৫০ হাজারের বেশি ন্যায়বিচার নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্তের আহ্বান আইনমন্ত্রীর জেলা নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা, প্রধান অতিথি তারেক রহমান লন্ডনের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬: ১০০ মিটার দৌড়ে জেলা চ্যাম্পিয়ন ফটিকছড়ির প্রেমা চৌধুরী! আগামীকাল থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন কাপাসিয়ায় উপজেলার প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

লন্ডনের পথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিশেষ প্রতিনিধি :সারিউল ইসলাম / ৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবনের প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সফরে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরে কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে।

চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা