• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

জিপিএ-৫ নির্ভরতা থেকে বেরিয়ে আধুনিক শিক্ষাব্যবস্থার আহ্বান শিক্ষামন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬
আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'চায়না-বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শুধু জিপিএ-৫ কেন্দ্রিক প্রথাগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত “চায়না–বাংলাদেশ এডুকেশন সহযোগিতা ফোরাম–২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীন–বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সমিতি।

মন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষম করে তুলতে পারে।

তিনি আরও বলেন, শিল্প ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে, যা দূর করা জরুরি। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করতে হবে, যাতে শিক্ষার্থীরা সরাসরি শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, সরকার গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত শ্রেণিকক্ষভিত্তিক পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

চীনে উচ্চশিক্ষার সুযোগের কথা তুলে ধরে তিনি বলেন, চীনের শিক্ষাব্যবস্থা উন্নত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।

তিনি আরও জানান, বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে, বিশেষ করে চীনা ভাষা শেখা আন্তর্জাতিক শিক্ষা ও চাকরির বাজারে বড় সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ইউজিসি চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category