• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ইপিজেড ১৪ মামলার আসামী ‘হামকা গ্রুপের’ সক্রিয় সদস্য নুর আলম গ্রেফতার

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

চট্টগ্রামে থানার চুরি মামলার পলাতক আসামীকে সল্টগোলা এলাকা থেকে আটক করেছে পুলিশ চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর বিভাগের অভিযানে ১৪ মামলার আসামী ও সন্ত্রাসী হামকা গ্রুপের সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) কে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) জনাব মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত নুরুল আলম ইপিজেড থানার মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডের পলাতক আসামী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিটঘর এলাকায়।

বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা কাঠগড় বাজার এলাকায় বসবাস করতেন। গ্রেফতারের পর তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category