• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
 তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে : পঞ্চগড় প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৬ : বর্ষসেরা ক্যাথে প্যাসিফিক, ইউএস-বাংলা পেল তিন স্বর্ণপদক মাদক অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য আগামী জুলাইয়ে চালু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক সব ব্যাংক লেনদেন ব্যবস্থা রাজধানী ঢাকায় আধুনিক ও সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ সৌদি আরবে জেদ্দায় হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে : ধর্মমন্ত্রী কায়কোবাদ অভ্যুত্থান, পাল্টা অভুত্থান এবং একটি বিপ্লব : ৭ নভেম্বর  লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়–এ এফ এম রাসেল পাটোয়ারী

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category