ঢাজা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদদলের নেতাকর্মীরা।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ সরকারি কলেজ গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বৈরাচারী হাসিনার গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও দেশের সকল নাগরিকের মুক্তি এবং আওয়ামীলীগের সকল হত্যাকান্ড নির্যাতনের ঘটনাগুলো সঠিক বিচারের দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ তৌহিদুজ্জামান জাকিরের সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী এস এম জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ হোসেন সবুজ আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম,খুন ও নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচারের দাবী জানান। সেই সাথে দেশের সকল মানুষকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জেলা ছাত্রদ‌লের পক্ষ থেকে আহ্বান জানান।

এ সময় মানববন্ধনটিতে আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালিদ আল-আজাদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী, মোহাম্মদ রোমান আলিফ, অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এফএম জুয়েল রানা, অনার্স তৃতীয় বর্ষের, সালাউদ্দিন, সাধারণ সম্পাদক প্রার্থী ফয়সাল মারুফ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

সপ্রকাশিত হয়েছে: ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪