ঢাজা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে মাদক বিক্রিতে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোশারফ হোসেন সাবু নামের এক পথচারীকে ছুরিকাঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
আহত সাবু উপজেলার দেওগ্রাম গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। বর্তমানে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় চলে আসছে। বিষয়টি একাধিকবার পুলিশ প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রাতে সাবু ওই পথ দিয়ে যাওয়ার সময় পুকুরপাড়ে মাদক লেনদেন দেখতে পান এবং এর প্রতিবাদ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার পাঁচগ্রামের ধলু মোল্লার ছেলে দেলোয়ার, একই গ্রামের আনসারের ছেলে সানোয়ার, বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘সানোয়ার পেছন দিক থেকে ধারালো চাকু দিয়ে সাবুকে আঘাত করে। সাবুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে সাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত হাসপাতালে নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘এলাকায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রশাসনকে বহুবার জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

কালাইয়ে মাদক বিক্রিতে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

সপ্রকাশিত হয়েছে: ০২:১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬