ঢাজা ১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিশাদদের হারের বৃত্তে ঘুরপাক

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৪ শেয়ার

পাকিস্তান সুপার লীগে (পিএসএলে) এখনও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি রাওয়ালপিন্ডি পিন্ডিজ। টানা দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচেও হতাশ হতে হলো রিশাদ হোসেনের দলের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ১ উইকেট নিলেও, প্রথম দুই ম্যাচের মতো খরুচে বোলিং করে টাইগার স্পিনার রিশাদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৬ রান তোলে পিন্ডিজ। রান তাড়ায় ১৪.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামাবাদ। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া রিশাদ পরের ম্যাচে ১ বলে খেলে শূন্য রানে অপরাজিত থাকেন। ইসলামাবাদের বিপক্ষে সুযোগ পেলেও ব্যাটে আলো ছড়াতে পারেননি রিশাদ। আটে নেমে ৬ বলে ৩ রান করে ফাহিম আশরাফের বলে ফেরেন তিনি। দলের হয়ে ৩৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন কামরান গুলাম। ১৯ বলে ৪৪ রানের ক্যামিও খেলেন ডিয়ান ফরেস্টার।

বোলিংয়ে সতীর্থদের মতোই খরুচে ছিলেন রিশাদ। মোহাম্মদ আমির (৬.০০) ও গুলাম (৭.০০) বাদে সবার ইকোনমিই ছিল ১২-এর উপরে। ৩ ওভারে ৩৬ রান দেয়া রিশাদের শুরুটা খারাপ ছিল না। সপ্তম ওভারে আক্রমণে এসে স্রেফ ৫ রান দেন টাইগার স্পিনার। পরের ওভারে ১২ রান দেয়া রিশাদ শেষ ওভারে একটু বেশিই খরচ করে ফেলেন। ১৯ রানের সেই ওভারে তিনি ফেরান মোহাম্মদ ফাইককে।

ওপেনিংয়ে নামা সামির মিনহাসের ৩৬ বলে ৭০ রানের ইনিংসেই জয়ের কাছে চলে যায় ইসলামাবাদ। সেখান থেকে আর নাটকীয় কিছু করতে পারেনি পিন্ডিজ। আগামীকাল মুলতান সুলতানসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে রিশাদরা।

জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রিশাদদের হারের বৃত্তে ঘুরপাক

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬