ঢাজা ০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কার অবশেষে ফুটবলকে চিরবিদায় জানালেন 

  • খেলাধুলা ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৯ শেয়ার

স্রেফ ৩৪ বছর বয়সে বুটজোড়া তুলে রাখতে বাধ্য হলেন ব্রাজিলের একসময়ের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অস্কার দস সান্তোস। গত নভেম্বরে শৈশবের ক্লাব সাও পাওলোতে অনুশীলনের সময় এক ভয়াবহ হৃদরোগের শিকার হন তিনি, যা তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনে। এই অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকির কারণেই ফুটবল থেকে অনেক আগেই অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।

প্রাক-মৌসুম পরীক্ষার সময় সাও পাওলোর প্রশিক্ষণ কেন্দ্রে স্টেশনারি সাইকেলে ‘স্ট্রেস টেস্ট’ দিচ্ছিলেন অস্কার। হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে সাধারণ ক্লান্তি মনে হলেও বিষয়টি ছিল অত্যন্ত গুরুতর। সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ননা করতে গিয়ে অস্কার বলেন, ‘আমার হার্ট প্রায় আড়াই মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। রক্তচাপ দ্রুত কমতে থাকায় আমি অজ্ঞান হয়ে যাই। চিকিৎসকরা কার্ডিয়াক ম্যাসাজ দিয়ে আমাকে বাঁচিয়ে তোলেন।’ পরবর্তীতে তার শরীরে ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ নামক সমস্যা ধরা পড়ে, যা পেশাদার ফুটবলের ধকল নেওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপরই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন তিনি।

সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও, বর্তমান শারীরিক অবস্থায় ১.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে উভয় পক্ষ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। ক্লাবের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে আবেগজড়িত কণ্ঠে অস্কার বলেন, ‘সাও পাওলোর জন্য আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল, তবে জীবন এখন অন্য পথে। এখন থেকে আমি কেবল দলের একজন সমর্থক হয়ে থাকব। আমি সাও পাওলোতে, যে ক্যারিয়ার আমাকে অনেক জায়গায় তথা পুরো বিশ্বের মাঝে নিয়ে গিয়েছে, সেখানে আমার ইতি টানছি।’

২০১২তে ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসিতে যোগ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন অস্কার। ব্লুদের হয়ে দু’টি প্রিমিয়ার লীগ ও একটি ইউরোপা লীগ জেতেন এ সেলেসাও তারকা। ২০১৭তে নিজের ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন সবাইকে চমকে দিয়ে চীনের সাংহাই পোর্টে যোগ দেন তিনি। সেখানে ৭৬ গোল ও ১১০ অ্যাসিস্টের এক অসাধারণ পরিসংখ্যান নিয়ে দীর্ঘ সময় কাটিয়ে সম্প্রতি ফেরেন সাও পাওলোতে। তবে শেষটা রাঙানো হলো না অস্কারের।

জনপ্রিয় সংবাদ

জামিরা মহিলা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

অস্কার অবশেষে ফুটবলকে চিরবিদায় জানালেন 

সপ্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬