ঢাজা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ থেকে

স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই প্রক্রিয়া আজ বুধবার থেকে শুরু হচ্ছে।

নির্বাচন কমিশন বাংলাদেশ-এর পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, দুই দিনব্যাপী এ বাছাই কার্যক্রম বুধবার ও বৃহস্পতিবার চলবে।

মঙ্গলবার মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ এপ্রিল বুধবার দুপুর ২টা থেকে এবং ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ কার্যক্রম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সুষ্ঠু ও স্বচ্ছভাবে মনোনয়নপত্র যাচাই নিশ্চিত করতে প্রার্থী নিজে, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের উপস্থিত থাকার সুযোগ থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ থেকে

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬