ঢাজা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালাইয়ে উৎসবমুখর পরিবেশে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিল ১,৫৩৪ শিক্ষার্থী

জয়পুরহাটের কালাই উপজেলায় সারাদেশের ন্যায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮৬৩ জন ছাত্র এবং ৬৭১ জন ছাত্রী। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৩০ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ১৫ জন এবং ছাত্রী ১৫ জন।
পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করে। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কালাই উপজেলা একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম বলেন, প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। পরীক্ষার পরিবেশ সুন্দর রাখতে শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীরাও বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে,যা একটি ইতিবাচক দিক।

এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা জানান,প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বেইজিংয়ে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

কালাইয়ে উৎসবমুখর পরিবেশে শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিল ১,৫৩৪ শিক্ষার্থী

সপ্রকাশিত হয়েছে: ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬