ঢাজা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

স্টাফ রিপোর্টার, ঢাকা:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার  দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউ’র অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানি ব্যবস্থাপনা খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।

অন্যদিকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।

বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউ’র উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্ত দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা জোরদারে গুরুত্ব

সপ্রকাশিত হয়েছে: ০৩:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬