• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ডিমলায় তিস্তায় যৌথ টাস্কফোর্সের অভিযান: ২৫ হাজার ঘনফুট পাথর ও ৫ ক্রাশার মেশিন জব্দ, ট্রাক আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগ বেলকুচি মডেল কলেজের গভর্নিংবডির বিরুদ্ধে পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি, মাস না পেরোতেই চুরির মামলায় গ্রেপ্তার পাঁচবিবিতে অটো ছিনতাইয়ের অভিযোগে চালককে হত্যা, নির্জন স্থানে মিলল মরদেহ শিক্ষার্থীর সার্বিক কল্যাণে আধুনিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই —মিরপুর মডেল একাডেমির অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় আলহাজ্ব রুহুল আমিন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির নতুন নির্দেশনা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব ডিএমপির শ্রেষ্ঠ অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল জুলাই সনদ বাস্তবায়নে এগোচ্ছে সরকার, আলোচনায় বিরোধী দলকে আমন্ত্রণ

পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি, মাস না পেরোতেই চুরির মামলায় গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৩৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : 

জয়পুরহাটের কালাইয়ে অভাবের তাড়নায় নিজের একটি কিডনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেছেন বলে দাবি করেছেন ছামছুল ইসলাম (৩০)। তবে তাতেও কাটেনি অভাব। এরই মধ্যে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে কালাই উপজেলার মাত্রাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়।

ছামছুল ইসলাম উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ছামছুল দাবি করেন, প্রায় এক মাস আগে ইরানের একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি বিক্রি করেন তিনি। চট্টগ্রামে পরিচিত মাসুম নামের এক ব্যক্তির মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পর তাঁকে ইরানে নেওয়া হয়। সেখানে এক নারী ব্যবসায়ীর শরীরে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় ছামছুলের পকেটে ইরানের এক চিকিৎসকের প্রেসক্রিপশন পাওয়া যায়। তাঁর শরীরের বাম পাশেও অস্ত্রোপচারের দাগ রয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কিডনি বিক্রির বিষয়টি জানা যায়। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনায় জড়িত দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category