• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
চৌদ্দগ্রামের মানুষের পাশে এ.এম.এম. মাখদুম (মাছুম) মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতম জয়পুরহাটে অটোভ্যানচালক হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশ মানবসেবায় বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত হবে জেডআরএফ -ডা. জুবাইদা রহমান সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকায় ২০ বিশেষ কমিটি পদত্যাগের নির্দেশ কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানাবেন ইশরাক

মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড

এম অলিউল্লাহ নিজামী,, / ৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সব মিলিয়ে ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, সিআর সাজা ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত ও পূর্বের মামলায় একজন করে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে শহিদ উল্লাহ ও ফয়েজ উল্লাহ ছোটনকে বামনসুন্দর এলাকা থেকে, সাজাপ্রাপ্ত আসামি মো. মাঈন উদ্দিনকে জামালপুর এলাকা থেকে এবং মো. কামরুল ইসলাম প্রকাশ হৃদয়কে খিলমুরারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বদ্ধঘেরামারা এলাকা থেকে মো. মোশারফ হোসেন এবং মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় ও জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিট থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অংশ নেন।

অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category