• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Headline
শ্রমিকদের দাবি আদায়ে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি ধর্মীয় আবেগ নয়, জনগণের আস্থা অর্জনই রাজনীতির মূল শক্তি-মীর নেওয়াজ আলী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে সমন্বিত অনলাইন ব্যবস্থা দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সাংস্কৃতিক আগ্রাসন রুখতে নিজস্ব সংস্কৃতিতে তরুণদের উদ্বুদ্ধ হতে হবে: রিজভী দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছেঁউড়িয়ায় তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার: চিফ হুইপ

হাসপাতালের চিত্র, হঠাৎ পরিদর্শনে এমপি ফারুকের সন্তোষ প্রকাশ

মোঃ সামছু উদ্দিন লিটন, / ৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের স্বাস্থ্যসেবার চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল তিনটায়  তিনি হাসপাতালটি আকস্মিক পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সব চিকিৎসকের উপস্থিতি এবং সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এর আগে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়, কানকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এমপি ফারুক। তবে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অনুপস্থিতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জনস্বার্থে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমপি ফারুকের এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের প্রত্যাশা, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান ও জবাবদিহি আরও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category