ঢাজা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের এজেন্সিগুলো আমাদের ঐক্যে বিভক্তি সৃষ্টিতে সক্রিয়: ফখরুল

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ০২:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • ৫৭৭ শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিরোধী দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে। আজকে আমরা বিভক্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে, এমনকি সাংবাদিক সমাজ, পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। সরকারের এজেন্সিগুলো আজ অত্যন্ত অ্যাক্টিভ। এই এজেন্সিগুলো আমরা যারা গণতন্ত্র চাই, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চাই—তাদের মধ্যকার ঐক্য বিভিন্নভাবে নষ্ট করছে। এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।’

গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ডিইউজে একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, বিএফইউজের একাংশের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের সাবেক নেতা এম এ আজিজ, আবদুল হাই শিকদার, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে একাংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহসভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ‘এই সরকারকে সরাতে হলে জনগণের মধ্যে যেমন দৃঢ় ঐক্যের প্রয়োজন আছে, একই সঙ্গে গণতন্ত্রে বিশ্বাসী সংগঠনগুলোর মধ্যেও ঐক্যের প্রয়োজন আছে। জনগণের ঐক্য, আমাদের ঐক্য দিয়েই এদেশের মুক্তি হবে, গণতন্ত্র মুক্তি পাবে, খালেদা জিয়া মুক্ত হবেন।’

জনপ্রিয় সংবাদ

পর্যায়ে বিনামূল্যে LSD টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

সরকারের এজেন্সিগুলো আমাদের ঐক্যে বিভক্তি সৃষ্টিতে সক্রিয়: ফখরুল

সপ্রকাশিত হয়েছে: ০২:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১