ঢাজা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিইউতে মির্জা আব্বাস

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৫:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৫৬৬ শেয়ার

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার তথ্য নিশ্চিত করেন।
বর্তমান তিনি ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
গণমাধ্যমকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপির এ নেতা।
জনপ্রিয় সংবাদ

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

সিসিইউতে মির্জা আব্বাস

সপ্রকাশিত হয়েছে: ০৫:০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১