ঢাজা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৩ জন হাসপাতালে

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৬৩০ শেয়ার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  হাসপাতালে আরও ১২৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৪ জন ও ঢাকার বাইরে ২৯ জন ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৪৭৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১১৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৫ হাজার ২০৬ জন। এ ছাড়া, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯৭ জন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৩ জন হাসপাতালে

সপ্রকাশিত হয়েছে: ০৪:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১