
আওয়ামী লীগের সাধানণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতের দিল্লি পৌঁছেছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদের কে বিদায় জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। ওবায়দুল কাদেরর সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদের তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু জানান, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুরে ভারতের দিল্লি গিয়েছেন । দিল্লি মেডেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নির্ধারিত নয়।
দৈনিক একুশে সংবাদ বিডি 



















