ঢাজা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরূপে ফিরছে পর্যটন খাত

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৬:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৫৫১ শেয়ার

করোনার ঊর্ধ্বগতি বারবার হানা দিচ্ছে পর্যটন শিল্পের ওপর। নিঃস্ব করে দিয়েছে এই ব্যবসায় বিনিয়োগকারী অনেককেই। সিলেট অঞ্চলে গত দুই বছরে এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা বলে দাবি পর্যটনসংশ্লিষ্টদের।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় স্বস্তি ফেরার পাশাপাশি আশার আলো দেখছেন পর্যটন খাতসংশ্লিষ্টরা। এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘করোনাসময়ে পর্যটন খাতে প্রায় চার ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এর মধ্যে আমাদের দেশে প্রায় ৫-৬ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। আশা করি, এখন এই ক্ষতি কাটিয়ে ওঠার সময় এসেছে।’ পর্যটন শিল্পের ওপর করোনাকালীন সরকারি বিধিনিষেধ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। দীর্ঘ ঘরবন্দি জীবন থেকে স্বস্তি পেতে পর্যটকরা ছুটে আসছেন এখানকার মনোরম সৌন্দর্য উপভোগ করতে। লোকে লোকারণ্য হয়ে উঠছে জাফলং, বিছানাকান্দি, লালাখাল ও রাতারগুলের মতো পর্যটন স্পটগুলো। এদিকে, পর্যটন শিল্পের ওপর বিধিনিষেধ তুলে দেওয়ায় এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা খুশি। বিশেষ করে রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা রয়েছেন চাঙা মেজাজে। সিলেট বিভাগে পাঁচশরও বেশি হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টহাউস রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

স্বরূপে ফিরছে পর্যটন খাত

সপ্রকাশিত হয়েছে: ০৬:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২