ঢাজা ০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৫ বছর পরে পিতৃ নিবাসে নতুন সিইসি,এলাকায় আনন্দের বন্যা.

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল চার দিনের সরকারি সফরের অংশ হিসেবে নিজ পৈত্রিক নিবাস সন্দ্বীপে এসে পৌঁছেছেন। শনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় তিনি সীতাকুণ্ডের কুমিরা ঘাটে এসে পৌঁছান। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে সন্দ্বীপ থানার পুলিশের একটি চৌকস দল সিইসিকে গার্ড অব অনার প্রদান করেছেন।সেখান থেকে সিইসি মুছাপুর নানার করব জেয়ারত করে সারিকাইত ইউনিয়নে তার নিজ বাড়ি কাজী বাড়িতে অবস্থান করবেন। (২০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জানা গেছে, সিইসি দীর্ঘ ৫ বছর পর নিজ এলাকায় আসলেন। তার সন্দ্বীপ আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা জানান, সিইসি স্যার দুদিন সন্দ্বীপ অবস্থান করবেন। এখানে তিনি স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং নিজেদের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন।

জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

দীর্ঘ ৫ বছর পরে পিতৃ নিবাসে নতুন সিইসি,এলাকায় আনন্দের বন্যা.

সপ্রকাশিত হয়েছে: ১২:৫৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২