
কিশোরগঞ্জে তার ৫ দিনের সফরের তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। তিনি দুপুরে মিঠামইনে ২৭৫ একর জায়গা নিয়ে নির্মাণাধীন নতুন সেনানিবাসের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তাকে সেনানিবাসের নির্মাণ কাজে অগ্রগতি সম্পর্কে সেনা কর্মকর্তারা ডিসপ্লের মাধ্যমে ধারণা দেন। এসময় তার সঙ্গে ছিলেন টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নকিব আহামেদ, এনডিসি, পিএসসি, বিএসসি জেনারেল স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকালে রাষ্ট্রপতি অষ্টগ্রামের সবুরের খালের ওপর নির্মাণাধীন সেতুও পরিদর্শন করেন। এরপর সন্ধ্যায় তিনি অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশার প্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
অনলাইন ডেস্ক 






















