
জামালপুর জেলার ইসলামপুর মধ্যের দরিয়াবাদ গ্রামে দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত ৬মার্চ রোজ বুধবার সকাল আনুমানিক ১২টার সময় পাশাপাশি বসবাসকারী প্রতিপক্ষ গফুর গংরা একদল ভাড়াটিয়া লোকজন নিয়ে মৃত গোফার ব্যাপারীর ছেলে বাবুল ও খলিলের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ৩জনকে গুরুতর রক্তাক্ত জখম করে বলে অভিযোগে জানা যায়। অভিযোগকারী বাবুল বলেন তার বোন মোছাঃ গোলেছা,ভাতিজি বিথি ও ছোট ভাই খলিলকে প্রতিপক্ষ গফুর ও তার ভাড়াটিয়া বাহিনী দিনে দুপুরে প্রকাশ্যে বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় লাঠিসটা নিয়ে তাদেরকে মারাত্মক ভাবে বাইরাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায় গফুর ও তার বাহিনী। পরবর্তীতে ইসলাপুর হাসপাতালে আহত খলিল ও বিথীকে চিকিৎসা করানো হলেও আহত গোলেছা বেগমের মুখের ৮টি দাঁত ভেঙ্গে ফেলায় মুমুর্ষ অবস্থায় গোলেছা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে গোলেছার অবস্থা খুবই আশংকাজনক বলে বাবুলের পরিবার সুত্রে জানা যায় । এই ব্যাপারে ন্যায় বিচার প্রার্থনা করে বাবুল বাদী হয়ে ১। গফুর ২। রেহান ৩।সুরু ৪।আনিস ৫। আবেদালী ৬। আকালু ৭।নাজিমুল(বাবু) ৮। সোহেল সহ ১১জনকে আসামী করে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বর্তমানে বাদী বাবুল ও তাদের পরিবারের লোকজনের ভাষ্য মতে জানযায়, পরিবারে থাকা শিশু মহিলা সহ সকলে আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
মোঃ সোলাইমান হোসেন উজ্জ্বল, মেলান্দহ (জামালপুর) 
























