
গত ২৭ মে রোজ শুক্রবার বিকেলে লালমাই উপজেলার আলীশ্বর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে জনপ্রিয় অনলাইন পোর্টাল লালমাই প্রতিদিনের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মাননা স্বারক, কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লালমাই প্রতিদিনের প্রধান মডারেটর জসিম উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাব এর আহবায়ক অমর কৃষ্ণ বনিক, সাবেক সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাবেক সাধারন সম্পাদক মো: কামাল হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক মীর হোসেন, লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ, লালমাই প্রতিদিন এর উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন পত্রিকা’র সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। সঞ্চালনা করেন লালমাই প্রেস ক্লাব এর সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ এর লালমাই প্রতিনিধি প্রদীপ মজুমদার। আলোচনা সভার শেষে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সম্মাননা স্বারক, কেক কাটা, কবিতা আবৃতি প্রতিযোগিতার পুরস্কার ও ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
লালমাই প্রতিনিধি : 
























