
ঝিনাইদহ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোঃকাইয়ুম শাহারিয়ার জাহেদী (হিজল)। গত ১লা জুন ২০২২ইং বুধবার সন্ধার সময়
নির্বাচনী প্রচার ও গনসংযোগ করার সময় ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ সংলগ্ন তৈয়ব আলী মার্কেটের সামনে সন্ত্রাসীদের হামলায় মেয়র পদপ্রাথী (হিজল)ও তার ভাই পিপুলসহ আরও অনেকে গুরুতর আহত হয়ে ঢাকা স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।মেয়র প্রার্থী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে যে আমি যেন সুস্থ হয়ে ঝিনাইদহ পৌরবাসীর কাছে ফিরে আসতেপারি। আপনারা সবাই আমার ও আমাদের পরিবার জন্য দোয়া করবেন। আমি নারিকেল গাছ মার্কায় মেয়রপদে ভোটো দাঁড়িয়েছি আমাকে ভোট দেবেন। আমি কিছু দিন ঝিনাইদহে নাই। কিন্তু আমার নির্বাচনী প্রচার প্রচারণা থেমে নেই। আমি অতি শিঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাআল্লাহ। পৌরবাসী ভোটারদের মধ্যে অনেক মহিলা, ও পুরুষ ভোটারা ,বলে যে আমরা শুনেছি নির্বাচনী কেন্দ্র করে প্রথম থেকে বাড়ি ও দোকানপাট ভাংচুর মাইক ও গাড়ী ভাংচুর করেছে। ভোটে আমরা এসব ভাংচুর মারামারি খুনখারাপি হামলা মামলা এসব কিছু চাই না। জনগণ চাই নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে ভোট করবে আর ভোটাররা যে প্রার্থী কে পছন্দ ও যোগ্য মনে করবে তাকে ভোট দেবে। কিন্তু প্রার্থীদের নিজের প্রতি কোন আস্থা নেই। কখনো নিজেরা ভাবে না যে ভোটে দাঁড়িয়েছি জনগণের জন্য অতিতে কি আমরা করেছি এবং বর্তমানে কি করছি তবে ঝিনাইদহ শহর খুব শান্ত পরিবেশ। মেয়র পদপ্রার্থী (হিজল) আরও বলেন আমার মেয়র প্রতি দ্বন্ধী প্রার্থী যারা আছেন আমরা সবাই মিলেমিশে একসাথে ভোটকরি জনগণের ভোট যে নির্বাচিত হবে সবার আগে আমি তার গলায় ফুলের মালাদেবো।
মোঃ মোক্তার হোসেন মুক্তি ,ঝিনাইদহঃ 























