
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতুইতলা মেঘনা পুরাতন ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) এর অনুমোদিত মেঘনা ঘাট নদী বন্দর শুল্ক আদায় কেন্দ্রের নতুন ইজারা উপলক্ষ্যে ইজারাদার মোঃ নাজমুল হোসেনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) এর ডেপুটি ডাইরেক্টর মোঃ মোবারক আলী সাবেক সদস্য মুন্সীগঞ্জ জেলা পরিষদ ও বর্তমান ইজারাদার মোঃ নাজমুল হোসেন মেম্বার গজারিয়া থানা অফিসার ইনচার্জ রইছ উদ্দিন বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব ইউ.পি সদস্য ও সাবেক ইজারাদার মোঃ রিটু প্রধান। বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন,উপজেলা যুবলীগ নেতা আজিজুল হক পার্থ, যুবলীগ নেতা আল আমিন যুবলীগ নেতা মোঃ জুনায়েদ মনির গজারিয়া উপজেলা পরিবেশ রক্ষা সোসাইটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শামিম সহ প্রমূখ। ইঞ্জিঃ মোঃ আমির হোসেন সরদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত দিন গুলোতে এই নদী বন্দর থেকে সরকারের রাজস্ব আয়কে তরান্বিত করাই হবে আমাদের লক্ষ্য। সেই সাথে এই নদী বন্দর এর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে আমাদের সকলের প্রধান দায়িত্ব।
মোঃখায়রুল ইসলাম হৃদয়. (গজারিয়া,মুন্সিগঞ্জ) 
























