
শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ও শ্চিম,ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর, নেয়ামতকান্দি,সুবিলারচরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুরাদনগর মোঃ নাজমূল হুদা। মোবাইল কোর্ট পরিচালনাকালে (জনাব শাকিল(২৩), পিতা-নুরুল আমিন, রাণিগাঁও, ধোবাউড়া,ময়মনসিংহ ও জনাব মিজানুর রহমান(৫৮), পিতা -ডাঃ আব্দুল আজিজ হারপাকনা, মুরাদনগর, কুমিল্লা) দুই ব্যক্তিকে ড্রেজার মেশিন চালনারত অবস্থান আটক করা হয় এবং ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।আনুমানিক ২৫০ টি অবৈধ পাইপ বিনষ্ট ও ৯ টি মেশিন জব্দ করা হয়। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুরাদনগর থানা পুলিশ। মুরাদনগর থানার এমপি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)বলেন এদেশের মাটি আমাদের মা যারা ড্রেজিং করেন তারা দেশের শত্রু। তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন এভাবে মুরাদনগরে ড্রেজার চলতে থাকলে একসময় মুরাদনগর গর্তে পরিণত হবে। মোঃ নাজমুল হুদা বলেন উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
মো বিল্লাল হোসেন (কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি) 






















