
পটিয়া শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির চার বারের নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মানবতার ফেরীওয়ালা জনাব আলহাজ্ব নুরুল আলম সওদাগর এর শুভ জন্মদিন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজ ও স্কুল পড়ুয়া অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী রোজ শুক্রবার পবিত্র জুমার নামাজের পর পটিয়া কালারপোল থানামহিরা মুহাম্মাদিয়াহ্ তৈয়্যবিয়াহ্ নূরিয়া দাখিল মাদ্রাসা মুনিরিয়াহ্ হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য নিজ অর্থায়নে নিজের জন্মদিন উপলক্ষে কোমল শিশু কোরান পাখিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেন মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম নিজে উপস্থিত থেকে শিশুদের মাঝে খাবার বিতরণ ও পরে একসাথে বসে দুপুর খাবার খায়। পরে বিকালে পূর্ব-কুসুমপুরা মক্কা ম্যানশন নিজ বাড়ির উঠানে ভিবিন্ন প্রাইমারি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নুরুল আলম সওদাগর। এই সময় তিনি বলেন, জন্মদিন অনেকে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করে। আমার জন্মদিন আমি শিশুদের জন্য উৎস্বর্গ করতে এই আয়োজন করেছি। আমি গ্রামের খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসি। আমার গ্রামের প্রতিটি শিশুর মাঝে বাংলাদেশের সম্ভাবনা খুঁজে পাই। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে যাবো।অত্র এলাকায় গরীব মেহনতি মেয়েদের বিবাহ দিতে কষ্ট হচ্ছে ও টাকার অভাবে তাদের সন্তানদেরকে লেখাপড়া করতে পারছে না ভিবিন্ন স্কুল ও মসজিদে উন্নয়ন মুলক কাজ করতে পারছে না আমি তাদের পাশ্বে থেকে সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে ও করবো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বক্তব্যের মধ্যে এই আশা ব্যক্ত করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি নুরুল আলম। ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও পটিয়া অনলাইন এস এ টিভি চেয়ারম্যান হাজ্বী নুরুল আলম সওদাগরের শুভ জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা জানাতে আসেন জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক এম এ ছবুর, ৬নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য সালাউদ্দীন সরওয়ার মেম্বার, জালাল উদ্দীন রোকন, এডভোকেট আজগর আলী, মোঃ নুরুল আজিম রোকন এবং পটিয়া এস এ টিভি পরিচালক ও প্রতিনিধিগন,পটিয়া শান্তিরহাট এলাকার ভিবিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোঃ রুবেল (বিশেষ প্রতিনিধি) 























