ঢাজা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাইয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যেগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে সমাজ সেবা অফিসার হ্যাপি আক্তার ও জনসাস্থ প্রকৌশলী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বি কম, থানা অফিসার ইনচার্জ হানিফ সরকার, সহকারী কমিশনার ভুমি নাসরিন আক্তার,বীর মুক্তিযোদ্ধ আমিনুল ইসলাম আমিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী বৃন্দ। সূর্যোদয়ের সাথে সাথে ৩১(একত্রিত) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮.০০ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি,ডিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। বিকাল ৪.০০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রংপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৯ জন

লালমাইয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সপ্রকাশিত হয়েছে: ০৩:৪৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩