বাংলাদেশে জরুরি স্বাস্থ্যসেবা খাতে ‘বিশ্বাস’, ‘গতি’ এবং ‘দায়িত্ববোধ’-এর এক অভূতপূর্ব উদাহরণ গড়ে তুলেছে এম. আই সি ইউ অ্যাম্বুলেন্স সার্ভিস। সময়ের প্রয়োজনে, সংকটের মুহূর্তে, জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একজন রোগীর পাশে দাঁড়ানোই যেন এই প্রতিষ্ঠানের প্রধান ধর্ম। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠান আজ সেবার মাধ্যমে অর্জন করেছে মানুষের আস্থা ও ভালোবাসা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু হানিফ একাধারে

একজন সফল উদ্যোক্তা, দক্ষ সংগঠক ও মানবসেবায় প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব। সেবাই যেখানে ব্রত, মানুষই যেখানে লক্ষ্য—সেই দর্শনে বিশ্বাসী হয়ে তিনি গড়ে তুলেছেন এই চলন্ত স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান।
২৪ ঘণ্টা ৭ দিন—অবিরাম সেবাপ্রবাহ
‘সময়’ই যেখানে জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপাদান, সেখানে এম .আই সি ইউ অ্যাম্বুলেন্স সার্ভিস নিরবিচারে ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিন কার্যকর সেবা দিয়ে যাচ্ছে। দ্রুত সাড়া, নিরাপদ পরিবহন ও আধুনিক সাপোর্ট সুবিধা নিয়ে এই প্রতিষ্ঠান রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোগী পরিবহনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে।
৯৯৯ কলে সরকারিভাবে সাড়া প্রদান
সরকারের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর অধীনে কল পেয়ে রোগী পরিবহনে দ্রুত সাড়া দেয় প্রতিষ্ঠানটি। যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে জরুরি কল এলেই পেশাদার টিম অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায়—রোগীর জীবন রক্ষায় সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে।
আধুনিক প্রযুক্তিসম্পন্ন বহর
প্রতিষ্ঠানের বহরে রয়েছে অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, যেখানে রয়েছে ভেন্টিলেটর, কার্ডিয়াক মনিটর, অক্সি

জেন, সাকশন মেশিনসহ আইসিইউ-সমমানের চিকিৎসা সরঞ্জাম। এসব অ্যাম্বুলেন্স কার্যত রোগীর জন্য একটি চলমান হাসপাতাল।
মরদেহ পরিবহনে ফ্রিজিং গাড়ি—সহানুভূতির নিদর্শন
প্রতিষ্ঠানটি মরদেহ পরিবহনের জন্য উন্নতমানের ফ্রিজিংগাড়ী সেবা চালু করেছে, যা দূরবর্তী স্থানে মরদেহ নিরাপদ ও স্বাস্থ্যস

ম্মতভাবে পৌঁছে দেয়। বিশেষ করে প্রবাস থেকে আগত মরদেহ বা দুর্ঘটনায় নিহতদের দেশে আনার প্রক্রিয়ায় এই সেবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাজসেবায় তাঁর পদচারণা প্রশংসনীয়
মোঃ আবু হানিফ শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং একজন সামাজিক অঙ্গনে সক্রিয় ও মানবিক মনের মানুষ। সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বিনামূল্যেগরীব অসহায় মানুষের দাফন ব্যবস্থা , রক্তদান কর্মসূচি, ওষুধ সহায়তা ও বিভিন্ন সংকটে খদ্যবিতরন নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সম্মাননা ও সনদপত্র।
জনগণের আস্থায় গড়ে ওঠা এক প্রতিষ্ঠান
রোগীর পাশে দাঁড়ানোই যেখানে মুল লক্ষ্য, সেখানে এম. আই সি ইউ অ্যাম্বুলেন্স সার্ভিস শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়—এটি হয়ে উঠেছে এক মানবিক শক্তি, এক নির্ভরতার প্রতীক।
মোঃ আবু হানিফ বলেন,
“আমরা চাই, কেউ যেন চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে না থাকে। প্রতিটি মানুষের জীবন মূল্যবান—সেই বিশ্বাস থেকেই আমাদের প্রতিটি সেবা কার্যক্রম পরিচালিত হয়।”
ভবিষ্যতের লক্ষ্য
সেবার পরিধি আরও বাড়াতে এম আই সি ইউ অদূর ভবিষ্যতে প্রতিটি বিভাগীয় শহরে নিজস্ব ইউনিট চালুর পরিকল্পনা করছে। একইসঙ্গে অ্যাম্বুলেন্স বহর ও প্রশিক্ষিত টিম বাড়িয়ে দেশের প্রতিটি প্রান্তে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য।
দেশের স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোগের মধ্যে এম. আই সি ইউ অ্যাম্বুলেন্স সার্ভিস একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জীবন রক্ষার ক্ষেত্রে সময়ের গুরুত্ব, পেশাদার সেবা এবং মানবিক চেতনায় প্রতিষ্ঠানটির এই পথচলা সত্যিই প্রশংসনীয়।
🔴 সংকটময় প্রয়োজনে কল করুন:
📞 ০১৭১৬২৬৯০৩৮
এম. আই সি ইউ অ্যাম্বুলেন্স সার্ভিস
নিজেস্ব প্রতিবেদক 























