ঢাজা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে দিনদুপুরে গুলি করে হত্যা: নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডে উদ্বিগ্ন সাধারণ মানুষ

প্রতীকী ছবি

দৌলতপুর উপজেলা, কুষ্টিয়া—উপজেলায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হলেও সেগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন—এমন অভিযোগ তুলছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে জনসম্মুখে গুলি করে হত্যা করা হয় রফিক ইসলাম (৪৮)-কে। তিনি ওই এলাকার মৃত মতালী আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে রফিক ইসলাম একটি স্থানীয় দোকানে বসে ছিলেন। সে সময় একটি মোটরসাইকেলে চড়ে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান রফিক। এসময় গুলিতে রবজেল ফরাজিইউসুফ নামে আরও দু’জন আহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ

স্থানীয় সচেতন মহল প্রশাসনের দুর্বলতা ও আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিএনপিকে কখনো জাতির কাছে ক্ষমা চাইতে হয়নি: সংসদে সরকারি দলের বক্তব্য

কুষ্টিয়ার দৌলতপুরে দিনদুপুরে গুলি করে হত্যা: নিয়ন্ত্রণহীন হত্যাকাণ্ডে উদ্বিগ্ন সাধারণ মানুষ

সপ্রকাশিত হয়েছে: ০২:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫