ঢাজা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এ সময় দৌলতদিয়া প্রান্তে যানবাহনসহ পাঁচটি ফেরি নদীতে নোঙর করে আটকে রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে শত শত যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়েছে।

দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া প্রান্তে বর্তমানে পাঁচটি ফেরি আটকে আছে। কুয়াশার ঘনত্ব কমে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সপ্রকাশিত হয়েছে: ১২:৫৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫