ঢাজা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটকেলঘাটা থানার উদ্যোগে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটা থানার উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) পাটকেলঘাটা থানাধীন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় অনলাইন জুয়া, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, চোরাচালান, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে। এর ফলে একটি অপরাধমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক বিষয় সম্পর্কে দ্রুত নিকটস্থ পুলিশকে অবহিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. লুৎফুল কবীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মধ্য দিয়ে আলোচনা সভাটি একটি সফল ও ফলপ্রসূ আয়োজন হিসেবে সম্পন্ন হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী মিলন

পাটকেলঘাটা থানার উদ্যোগে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

সপ্রকাশিত হয়েছে: ১০:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬