ঢাজা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদ ডেনিমস লিমিটেডে সাধারণ ছুটির ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিমস লিমিটেডে টানা তিন মাস ধরে শ্রমিকদের বেতন ও ভাতা বন্ধ থাকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন শত শত শ্রমিক। এমন অবস্থায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

রোববার (০৪ জানুয়ারি) সকাল থেকে বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে শ্রমিকরা সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না। ঘরভাড়া দিতে না পারায় অনেক বাড়িওয়ালা তাদের বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতিতে কারখানা বন্ধ ঘোষণা করাকে তারা নির্মম ও অমানবিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই সময়ক্ষেপণ করছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর সমাধান দিচ্ছে না। বেতন পরিশোধ না করেই সাধারণ ছুটি ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা দ্রুত তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জোর দাবি জানান এবং অবিলম্বে কারখানা খুলে কাজ চালুর আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনা ও সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন।

তবে শ্রমিকদের স্পষ্ট বক্তব্য—এবার আর আশ্বাস নয়, তারা দ্রুত তাদের ন্যায্য পাওনা চান। নির্ধারিত সময়ের মধ্যে তিন মাসের বেতন ও ভাতা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

মাহমুদ ডেনিমস লিমিটেডে সাধারণ ছুটির ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ

সপ্রকাশিত হয়েছে: ০২:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬