
প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে কুমিল্লা লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়ায় অবস্থিত ভাবকপাড়া আল-নূর ইবতেদায়ী মাদ্রাসায় ইংরেজি নববর্ষের প্রথম সপ্তাহে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম সপ্তাহে নতুন বই পেয়ে খুশি মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি-সেক্রেটারী, শিক্ষক ও অতিথিবৃন্দ।
এ-সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন, মো. বিল্লাল হোসেন, মাওলানা আবদুল খালেক, জহিরুল ইসলাম, মো. বিল্লাল, মোজাম্মেল হক সুজন, শেখ নোমান, মাদ্রাসার প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তাকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ-সময় মাদ্রাসার সভাপতি আবদুল মতিন বলেন, “দুনিয়াবি কোনো স্বার্থ কি লাভের আশায় নয় বরং আল্লাহপাকের সন্তুষ্টি লাভ, ইহকাল ও পরকালের মুক্তি এবং ইসলামের মূল আকিদায় জ্ঞান অর্জন করে প্রকৃত সফলতা লাভের উপায় হিসেবে কাজ করবে ভাবকপাড়া আল নূর ইবতেদায়ী মাদ্রাসা। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখের হাসি আমাদের প্রেরণা। শিক্ষার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম এই প্রত্যাশায় আমরা সবাই একসাথে কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”
লালমাই প্রতিনিধি 























