ঢাজা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ও অপতথ্য রোধে সংবাদকর্মীদের সহায়তা চাইলেন তথ্য সচিব

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০১:০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১১৭ শেয়ার

তথ্য সচিব মাহবুবা ফারজানা। ফাইল ছবি

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে আসন্ন নির্বাচনে গুজব প্রতিরোধে সংবাদকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের নিয়ে আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)–এর সেমিনার কক্ষে শুরু হওয়া দুই দিনের নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।

গণভোট নিয়ে সারাদেশের ভোটারদের সচেতন করতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন,
“এই মুহূর্তে আপনাদের ক্ষুরধার লেখনী অত্যন্ত জরুরি। গুজব ও অপতথ্য রোধে আমাদের সহায়তা করবেন। একসঙ্গে হাতে হাত ধরে চললে দেশ সুষ্ঠু পরিণতির দিকে এগিয়ে যাবে। আমরা সবাই মিলে গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করব।”

তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে গণভোট সম্পর্কে অবহিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাল্টিমিডিয়া কার্যক্রম জোরদার করেছে। এর আওতায় দেশের ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলায় ‘ভোটালাপ’ উঠান বৈঠক ও ১০ মিনিটের ব্রিফিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে গণভোটের নিয়ম শেখাতে মাঠপর্যায়ে কাজ করছেন ‘তথ্যআপা’ কর্মসূচির সদস্যরা।

তথ্য সচিব তরুণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং নারীদের ভোটদানে অংশগ্রহণে উৎসাহিত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

পিআইবির পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্মসচিব রিয়াসাতুল ওয়াসিফ এবং জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।

দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

গুজব ও অপতথ্য রোধে সংবাদকর্মীদের সহায়তা চাইলেন তথ্য সচিব

সপ্রকাশিত হয়েছে: ০১:০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬