ঢাজা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ শহরের বাইপাস সড়কে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সভায় নেতৃবৃন্দ তাঁর সাংগঠনিক দক্ষতা, সামাজিক অবদান এবং দলের প্রতি নিষ্ঠার বিষয়টি বিবেচনায় নিয়ে উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেন।
উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,
“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কাজ করবো।”
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, মোহাম্মদ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি গরিব ও দুস্থ মানুষের ভাঙা ঘর মেরামতের জন্য বাড়ি বাড়ি গিয়ে ঢেউটিন, পাকা পিলার বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদান এবং চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর এসব কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সভায় এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ জহিরুল ইসলামের দলীয় সদস্য নবায়ন সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক বাবলু, ইকবাল চৌধুরী, সাবেক পৌর সভাপতি রফিক উল্যাহ পাটোয়ারী, সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্চু, ফ্রান্স শাখা বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোহাম্মদ জহিরুল ইসলামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতা আসন্ন নির্বাচনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।
সৌজন্যে: টি এইচ রনি
আহ্বায়ক সদস্য, বিমানবন্দর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

রামগঞ্জে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম।

সপ্রকাশিত হয়েছে: ০৩:১৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬