ঢাজা ১১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিথিলা এবার বড় পর্দায় 

  • বিনোদন ডেস্ক :
  • সপ্রকাশিত হয়েছে: ০৭:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ শেয়ার

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। সেখানে ‘সেরা-৩০’ এর মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। দ্বাদশ স্থান হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল। বেশ কয়েক মাস আগে এই প্রতিযোগিতার কল্যাণে দেশজুড়ে আলোচিত ছিলেন তিনি। এবার তানজিয়া মিথিলা জামান জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি। কথাবার্তা চূড়ান্ত। দুই থেকে তিন মাসের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসবে।

সিনেমা নিয়ে বিস্তারিত তথ্য মিথিলা জানিয়েছেন, জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দশম পর্বে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই জনপ্রিয় পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিয়া জামান মিথিলা বলেছেন, অভিনেত্রী হিসেবে তিনি নিয়মিত কাজ করার স্বপ্ন দেখছেন।

এর আগেও ‘রোহিঙ্গা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছিল। মিথিলা বলেন, অভিনেত্রী হিসেবে আমার অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আমি এখনো নায়িকাদের মতো নাচতে পারি না। তবে আমি একজন অভিনেত্রী হবার জন্য যা যা জানা দরকার, সব কিছুই জানতে চাই, শিখতে চাই। অনেকে বলেন, মডেলরা অভিনয় পারেন না। কিন্তু যারা আজ সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, তাদের মধ্যেও অনেকে শুরুতে অভিনয় পারতেন না।

তাদের সুপ্রতিষ্ঠিত হবার পেছনে দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে। মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে। পডকাস্টে মিথিলা বলেছেন, তার সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা অনেক কথা। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা: ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন

মিথিলা এবার বড় পর্দায় 

সপ্রকাশিত হয়েছে: ০৭:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬