উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফুল আলম এম.পি আগামী শুক্রবার, শনিবার ও রবিবার ভৈরব, কুলিয়ারচর ও কিশোরগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় তিন দিনের গুরুত্বপূর্ণ সফর করবেন।
জনগণের প্রত্যাশা পূরণ ও চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র পর্যালোচনার লক্ষ্যে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় করবেন এবং সরকারের উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বার্তা পৌঁছে দেবেন।
প্রতিমন্ত্রীর নেতৃত্বে এলাকায় যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তা আরও সুদৃঢ় ও গতিশীল করতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ 




















